বিক্ষোভে চাকসুর নেতৃবৃন্দ
সারাদেশ

ওসমান হাদীর উপর হামলা: চাকসুর বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে।

বিক্ষোভ মিছিলে অংশ নেন চাকসুর নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব’, ‘হাদী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, এবং ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “সব আন্দোলনে চবির ছাত্র-জনতা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে ছিল, সব ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমরা এক সঙ্গে থাকব।”

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা সতর্ক হয়ে যাক। আমরা মনে করি হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত। যদি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুনায়েম শরীফ, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য সোহানসহ হল সংসদের নেতা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা