ফাইল ফটো
অপরাধ

এবার আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন তিন ব্রিটিশ আইনজীবী। এতে করে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার আশরাফুল আরেফিনসহ তিন ব্রিটিশ আইনজীবী গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলাটি করেন।

আশরাফুল আরেফিন ছাড়া বাকি দুজন হলেন, যুক্তরাজ্যের মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার সারাহ ফোরে ও ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রু।

গত শুক্রবার (১ নভেম্বর) লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার আশরাফুল আরেফিন। তবে কবে তিনি মামলাটি করেছেন সংবাদ সম্মেলনে তা বলেননি।

আশরাফুল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তৎকালীন সরকার নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র, যেমন - বার্ডশট পেলেট এবং তাজা গুলি ব্যবহার করে।’

তিনি আরো বলেন, প্রমাণ মুছে ফেলার জন্য ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে গণকবর দেওয়া হয়েছে। এর সবই আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।

ব্যারিস্টার আরেফিন বলেন, মামলায় ভুক্তভোগীদের ওপর সংঘটিত সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং ব্যাপক নিপীড়নের দলিলসহ ব্যাপক প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে সাক্ষী, ভিডিও প্রমাণ এবং নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এ ছাড়া, নিরপেক্ষ তদন্তের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করারও আবেদন করা হয়েছে।

লন্ডনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে এক নৃশংস ইতিহাসের সাক্ষী হয়েছিল বাংলাদেশ।

আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে শেখ হাসিনার বিচারের বিষয়ে ভারত বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতায় বাধ্য হবে বলেও মনে করেন তারা।

আইসিসির রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ সংবিধির আওতায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার এবং আইনি সহায়তা দেওয়া হয়।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা