অভিযুক্ত আরিফুর রহমান জানে আলম (বাঁয়ে) ও সম্প্রতি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার আজিজুর রহমান
অপরাধ

ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বালুর মাঠে দখল-চাঁদাবাজি, গ্রেপ্তার হচ্ছেন না আসামিরা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বালুর মাঠ বলে পরিচিত আব্দুল আলিম ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে সপ্তাহের প্রতি বুধবার মেলা বসছে। পূর্বে অভিযান চালানো হলেও মেলার আয়োজন থামানো যায়নি। কোনো কিছুকেই পরোয়া করছেন না অভিযুক্তরা।

সম্প্রতি আব্দুল আলিম ঈদগাহ মাঠে মেলা চলাকালে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ আজিজুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা সংগ্রহের নেপথ্যে লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফুর রহমান জানে আলম, ইকবাল হোসেন ও শাহাবুদ্দিন সিকদারের সম্পৃক্ততার কথা বলে গ্রেপ্তার আজিজুল।

এই স্বীকারোক্তির ভিত্তিতে ওই ঈদগাহ মাঠের মেলা থেকে চাঁদা আদায়ের অভিযোগে চার জনকে আসামি করে চকবাজার মডেল থানায় মামলা করা হয়েছে।

এজাহারভুক্ত বাকি তিন আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্টো আলিম মাঠের পাশে স্থানীয়ভাবে আজমের মালিকানা নামে পরিচিত, মূলত যেটি খাস জমি সেটি দখল করে গড়ে উঠেছে গরুর খামার ও গাড়ি পার্কিং।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

পিপলনিউজ/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা