আন্তর্জাতিক

উ.কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে: দ.কোরিয়া 

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে দেশটির নেতা কিম জং উন রাশিয়ায় অবস্থান করার সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। বুধবার (১৩ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।’ এটি জাপান সাগর হিসেবেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছে। কোস্ট গার্ড দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, কিম তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাশিয়ায় থাকার সময় ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়।

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বুধবার উত্তর কোরিয়ার নেতার পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।উত্তর কোরিয়া চলতি বছরের এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ গত ৩০ আগস্ট স্বল্প পাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা