আন্তর্জাতিক

ইসরায়েল ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে: বেন গভির

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা নীতির তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

স্থানীয় এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের কট্টর ডানপন্থি এ রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেন। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনো এটি উপলব্ধি করতে পেরেছি কি না।’

বেন গাভির বলেন, ‘আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারতো। ’

মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, ‘আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের। কারণ, এতে হামাস উপকৃত হয়।’

সাবেক এ মন্ত্রী গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন কর্মসূচি’ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আজই স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ শুরু করা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার মতো সময় নেই। ’

বেন গভির বলেন, যতোক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততোক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না।

গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেন বেন গভির। এর পর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করানোর দাবি করে আসছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা