ছবি: সংগৃহীত
খেলা

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। লরা উলভার্টের নেতৃত্বে এমন ইতিহাস গড়ার আগে তিনবার সেমিফাইনালে প্রোটিয়াদের স্বপ্নযাত্রা শেষ হয়েছিল।

এখন পর্যন্ত ৫ বার সেমিফাইনাল খেলা পুরুষ দলও ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে উঠতে পারেনি।

মেয়েরা আজ এই স্মরণীয় দিনটি পেয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। প্রতিপক্ষকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক দিনের জন্ম দিয়েছেন মেয়েরা।

স্মরণীয় দিনের নেতৃত্ব সামনে থেকেই দিয়েছেন উলভার্ট। গুয়াহাটির সেমিফাইনালে ওপেনিংয়ে নেমে ১৬৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন অধিনায়ক।

১৪৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ২০ চার ও ৪ ছক্কায়। তার সেই ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে ৩২০ রানের বিশাল লক্ষ্য দেয় প্রোটিয়ারা। দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেল অবদান রেখেছেন অবশ্য তাজমিন ব্রিটস (৪৫) ও মারিজানে কপ (৪২)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন।

শেষ দিকে ৪২ রানের ইনিংস খেলার পর বল হাতে তোপ দাগেন কপ। সেটিও প্রথম ওভার থেকে। কোনো রান খরচ না করেই জোড়া উইকেট তুলে নেন মিডিয়াম পেসার। পরে আরো ৩ উইকেট নিয়ে ৫ উইকেটের কীর্তিও গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

অ্যালিস ক্যাপসির ৫০ রানের বিপরীতে ৬৪ রানের ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক নাট সিভার-ব্র্যান্ট।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা