সংগৃহিত
আন্তর্জাতিক

আলেপ্পোয় ইসরায়েলি হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।

লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে,পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশী যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে শত শতবার বিমান হামল চালিয়েছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে।

তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এ ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে।

এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে দেশটিতে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

ঢাকাতে আজ  বন্ধ যেসব মার্কেট

ঢাকাতে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঝড়বৃষ্টির শঙ্কা ৭ অঞ্চলে

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা