সংগৃহীত
অপরাধ

আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়েছিল: পলক

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক নিজে স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয় যেন কেউ জানতে না পারে।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে গত ১২ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে বুধবার তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

সাগরে মাছের আকাল, হতাশায় উপকূলের জেলেরা

ইলিশ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে গভীর সাগরে যাত্রা করেছ...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অপরাধে লাল কার্ড পেলেন প্যারাগুয়ের আলমিরন

ফুটবল মাঠে সতীর্থ বা প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢে...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা