বিনোদন
২১ কোটি টাকা বাজেটের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 

‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং শুরু শুক্রবার

বিনোদন প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। গত বুধবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দিল নির্মাতা প্রতিষ্ঠান। শুক্রবার থেকে বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আলোচিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক স্বপন চৌধুরী, দুই পরিচালকসহ আরও অনেকে। দেলোয়ার জাহান ঝন্টু বলেন, একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনেই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে। তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক; আমি একা তৈরি করলে ‘অপারেশন জ্যাকপট’ যেরকম হবে, দুজন মিলে করলে আরও ভালো হবে।
টলিউডের রাজিব কুমারের মন্তব্য এরকম, ‘সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই, এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাকে যুক্ত করার জন্য। সবাই আমাদের আশীর্বাদ ও সহযোগিতা করবেন।’
প্রযোজক স্বপন চৌধুরী জানান, এই সিনেমা ৮০ জনের বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন। যারা দর্শকের কাছে পরিচিত। এর মধ্যে মুখ্য চরিত্রগুলোতে চূড়ান্ত হয়েছেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা। এছাড়াও থাকছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে। ২৯ ডিসেম্বর শুক্রবার বিএফডিসি থেকেই শুরু হচ্ছে সিনেমার টির শুটিং। এই লটের চিত্রায়ন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রæয়ারিতে। কাজ শেষে কবে নাগাদ মুক্তির পরিকল্পনা, সেটা অবশ্য এখনই জানাননি সংশ্লিষ্টরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা