সংগৃহিত
বিনোদন

ক্যানসার জয় করেছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক: প্রথমবার কফি উইথ করণের শো-তে হাজির হয়েই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে নিঃশব্দে লড়াই করে গেছেন তিনি। পরিবারের মানুষ ব্যতীত কাউকে জানতে দেননি সেই কথা।

করোনাকালীন সময়ের কথা। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে অভিনয় করার কথা ছিল শর্মিলার। আলিয়ার ঠাকুমা দামিনী চট্টোপাধ্যায়ের চরিত্রটির জন্য শাবানা আজমি নন, নির্মাতার প্রথম পছন্দ ছিল নবাবপত্নী ও অভিনেতা সাইফ আলী খানের মা।

কিন্তু শর্মিলা নাকি করণকে ফিরিয়ে দেন। নিজের অনুষ্ঠানের মঞ্চে অভিনেত্রীকে সে কথা স্মরণ করে করণ বলেন, ‘আপনি আমার প্রথম পছন্দ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আপনি কাজটা করতে পারেননি, আমার আফসোস থাকবে চিরকাল।’

এর জবাবে শর্মিলা জানান, ‘তখন কোভিড মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে। প্রতিষেধক বের হয়নি। সেসময় আমরাও ভ্যাকসিনেটেড ছিলাম না। তুমি জানো, তখন আমি সদ্য ক্যানসার জয়ী হয়েছি। ফলে চাইলেও ঝুঁকি নেওয়াটা সম্ভব হয়নি, আমার পরিবারও চায়নি।’

এর আগে শর্মিলার অসুস্থতা নিয়ে কানাঘুষো শোনা গেলেও প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি অভিনেত্রী বা তার পরিবার। তবে শর্মিলার কথাতেই স্পষ্ট, এখন তিনি ক্যানসার মুক্ত। সুস্থ হওয়ার পরেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই ছবির সেটে ফিরেছেন অভিনেত্রী।

১৯৫৯ সালে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন কিশোরী শর্মিলা ঠাকুর। তার বলিউড সফর শুরু পাঁচ বছর পর। ১৯৬৪ সালে কাশ্মীর কি কলি ছবির সঙ্গে হিন্দি চলচ্চিত্র হাতেখড়ি তার। ‘আরাধনা’, ‘চুকে চুপকে’, ‘অমর প্রেম’-এর কালজয়ী ছবির অংশ থেকেছেন শর্মিলা। ১৯৬৯ সালে মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন শর্মিলা। তাদের তিন সন্তান- সাইফ, সাবা এবং সোহা।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা