জাতীয়

অধ্যাদেশ নিয়ে সচিবালয়ে বৈঠক, সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ঘিরে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। বুধবার (২৮ মে) সচিবালয়ে এ বৈঠক হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফরে আজই জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ৪ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর গত রোববার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার।

এ আইনে তদন্ত ছাড়া আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়াসহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় ১০ জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা