সংগৃহিত
খেলা

লিড নিয়েও ফিলিস্তিনের হার, শেষ আটে কাতার

ক্রীড়া ডেস্ক: কাতার-ফিলিস্তিন ম্যাচ শুরুর আগে ইসরায়েলি বর্বরতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আল বায়াত স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে গলা ফাঁটান।

এদিন এশিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দারুণ লড়াই করলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। কাতারের ৬৪ হাজার দর্শকের সামনে শুরুতে তারা লিডও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। কাতারের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো তাদের। যদিও ইতিহাস গড়ে প্রথমবার নকআউটপর্বে এসেছিল তারা।

এদিন ম্যাচের ৩৭ মিনিটে ওদে দাব্বাহর গোলে এগিয়ে যায় ফিলিস্তিন।

তবে বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় কাতার। ম্যাচের ৪৫+৬ মিনিটের মাথায় অধিনায়ক হাসান আল হায়দোস গোল করে সমতা ফেরান।

বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি পায় কাতার। পেনাল্টি থেকে আকরাম আফিফ গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত তার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার।

কোয়ার্টার ফাইনালে তারা উজবেকিস্তান অথবা থাইল্যান্ডের মুখোমুখি হবে। এই দল দুটি আজ বিকেলে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা