সংগৃহিত
খেলা

পিএসএলে দুনিয়া কাঁপানো শামার জোসেফ

ক্রীড়া ডেস্ক: জীবন কখনো কখনো কল্পনাকেও হার মানায়। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের কথাই ধরা যাক। বছর খানেক আগেও ছিলেন নৈশপ্রহরী। সেখান থেকে নাটকীয়ভাবে ডাক পেয়েছিলেন উইন্ডিজ জাতীয় দলে। অভিষেক টেস্ট খেলতে নেমে প্রথম বলেই স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে আলো কেড়েছিলেন। এরপর যা করলেন তা রূপকথাকেও হার মানাবে।

দিন দুয়েক আগে ব্রিসবেন টেস্টে ৮ রানের জয়ে ইতিহাস গড়েছে ক্যারিবীয়রা। ১৯৯৭ সালে সর্বশেষ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পেরেছিল তারা। ২৭ বছর পর আবার এমন আনন্দের দিন পেল ক্যারিবীয়রা। দলকে অবিশ্বাস্য এমন দিন এনে দেওয়ার নায়ক আর কেউ নন, শামার জোসেফ।

মিচেল স্টার্কের বিধ্বংসী ইয়র্কারে পায়ের আঙুল ভেঙে গিয়েছিল তার। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়া ডানহাতি এই পেসারের টেস্ট তখনই শেষ হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু কে জানতো এই শামারের হাত ধরেই ব্রিসবেনের গ্যাবায় ইতিহাস লিখবে ওয়েস্ট ইন্ডিজ! ১১.৫ ওভারের ম্যাচ জেতানো এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট শিকার করেছেন এই ক্যারিবীয় পেসার।

গায়ানার বারাকানা নামে ছোট্ট গ্রাম থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে উইন্ডিজ জাতীয় দলে জায়গা পাওয়া শামার জোসেফ রাতারাতি বনে গেছেন সুপারস্টার। বিশ্ব ক্রিকেটে এখন পরিচিত নাম তিনি। তাকে ভাবা হচ্ছে টেস্ট ক্রিকেটের ‘ত্রাণকর্তা’ হিসেবে। দুর্দান্ত বোলিং করা ক্যারিবিয়ান এই পেসারকে নিয়ে দলে টেনেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)'র ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। সোমবার পিএসএলের নবম আসরের জন্য শামারকে চুক্তিভুক্ত করার কথা জানায় জালমি। মূলত ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে ডানহাতি গতিময় তারকাকে নেওয়া হয়েছে।

অবশ্য ব্রিসবেন টেস্টের পরই আইএল টি-টোয়েন্টিতে ক্যাপিটালসের হয়ে খেলতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল জোসেফের। কিন্তু বাদ সেধেছে ব্রিসবেন টেস্টে পাওয়া আঙুলের চোট। তাই অস্ট্রেলিয়া থেকে তাকে ফিরতে হচ্ছে গায়ানায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা