সংগৃহিত
খেলা
আফ্রিকান নেশনস কাপ

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কঙ্গো

ক্রীড়া ডেস্ক: আফ্রিকান নেশনস কাপে ৫০ বছরের রেকর্ড ভাঙলো কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক। গত ৫০ বছরের জয়হীন থাকার পর অবশেষে নেশনস কাপের চলতি আসরে মিশরকে প্রথমবারের মতো হারালো তারা। টাইব্রেকারে মিশরীয়দের ৭-৮ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কঙ্গো।

১-১ গোলে ম্যাচ সমতায় থাকার পর খেলার ফলাফল বের করে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হয়। এতেও কোনো চূড়ান্ত ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে অবশেষে শেষ হাসিটা হেসেছে কঙ্গো।

সর্বশেষ মিশরের গোলরক্ষক মোহাম্মাদ আবু গাবালের মিস করা শটেই ম্যাচ জিতে যায় কঙ্গো। গাবালের শটটি ছিল ম্যাচের শেষ ও অষ্টম শট। এর আগের ৭ শটের ৭টিতেই গোল করেছে দুই দল। তবে নিজেদের শেষ শটে গোল করতে ভুল করেনি কঙ্গোর লিওনেল এমপাসি। তার গোল করার সঙ্গে সঙ্গে সতীর্থরা ভোঁ দৌড় দেয় এমপাসেরর পিছু পিছু। ইতিগড়া জয়ে কোয়ার্টার ফাইনালের ওঠার আনন্দে কঙ্গোর খেলোয়াড়রা ছড়িয়ে দেন গ্যালারিতেও।

রোববার সান পেদ্রোর লরেট পোকো স্টেডিয়ামে আফ্রিকান নেশনস কাপের সাতবারের শিরোপাজয়ী দল মিশরের বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে কঙ্গো। তাদের ৩৭ মিনিটে করা গোলটি মিশর শোধ করে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে। এরপর দ্বিতীয়ার্ধ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোল পায়নি কোনো দল।

এদিন মিশরের হয়ে গোল করেন মোস্তফা মোহাম্মদ। যদিও গোল এসেছে পেনাল্টি থেকেই। অপরদিকে কঙ্গোর হয়ে গোলটি করেছিলেন ম্যাসেক ইলিয়া। ম্যাচের অতিরিক্ত সময়ের ৭ মিনিটে মোহাম্মদ হ্যামডি লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিশর। তখন থেকেই আরো দুর্বল হয়ে পড়ে তারা।

এদিকে দলে ছিলেন না মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। যে কারণে মিশরের আক্রমণভাগ ছিল তুলনামূলক দুর্বল। অবশেষে কঙ্গোর কাছে হেরে আসর থেকেই ছিটকে গেলো সাতবারের চ্যাম্পিয়নরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা