সংগৃহিত
খেলা

সাকিব-তামিমের ‘পরামর্শ’ চেয়েছে বিসিবি

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত শেষ পর্যায়ে এসে আটকে ছিল অধিনায়ক সাকিব আল হাসানের কারণে। বিশ্বকাপ দলে না থাকলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালও ছিলেন এই তালিকায়। দুজনের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে আলাদা বৈঠক করে পরামর্শ চেয়েছে তদন্ত কমিটি। তবে দুজনের মধ্যে চলা দূরত্বের বিষয়টি তারা আমলে নেননি।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাকিব-তামিমের সঙ্গে আলাদা বৈঠকে বসেন এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির এই কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

বৈঠক শেষে কমিটির প্রধান সিরাজ গণমাধ্যমে বৈঠকের বিষয়টি জনান, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব।’

‘শুধু সাকিব-তামিম না বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি’ -আরও যোগ করেন তদন্ত কমিটির প্রধান।

গত ২৯ নভেম্বর ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে এই কমিটি গঠনের কথা বিসিবি জানায়। কমিটিকে যদিও কাজ শেষ করার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তবু সব গুছিয়ে আনার পরও সাকিব-তামিমের জন্য ১ মাস পেরিয়ে যায়।

বিশ্বকাপে বড় আশা নিয়ে বাংলাদেশ গেলেও মাত্র ২ জয় নিয়ে ফিরতে হয়। আগামী ফেব্রুয়ারিতে বোর্ড সভায় রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড।

সিলেটে বিপিএলে সাকিব-তামিমের খেলা না থাকায় এই দিনটিকে বেছে নেন সিরাজরা। বৈঠক শেষে কমিটির সদস্যরা আবার ঢাকায় ফেরত যাচ্ছেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওদের দুজনকে এখানে (সিলেটে) পেয়েছি। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’

দুজনের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে চান না তারা, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ, এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি’ -বলছিলেন সিরাজ।

সাকিব-তামিমের মধ্যে দুরত্বের বিষয়টি সবারই জানা। তবে এই বিষয়টাকে গুরুত্ব দেননি তদন্ত কমিটির সদস্যরা, ‘আপনি যেটা দ্বন্দ বলছেন, আমরা আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সব কিছু সমাধান যোগ্য যদি সমাধান করতে চান।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা