জাতীয়
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

রাইস-গমের সাইলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রবিবার ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন রাইস সাইলো এবং ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন গমের সাইলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে রাইস এবং গমের সাইলো নির্মাণ কাজ শেষ করতে নির্দেশনা দেন। বিগত সরকার একাধিক বার এ প্রকল্পের সময় বৃদ্ধি করার পরও কাজ শেষ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ধান- চাল ও গমের মজুদ বৃদ্ধি এবং গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ধান চাল এবং গমের মজুদ বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। সরকার ইতোমধ্যে ধান-চাল এবং গমের মজুদ বৃদ্ধির লক্ষ্যে ক্রয় কর্যক্রম শুরু করছে মর্মে তিনি উল্লেখ করেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, অভ্যন্তরিণ সংগ্রহের পাশাপাশি একাধিক দেশ থেকে চাল এবং গম সংগ্রহ করা হচ্ছে। আমাদের দেশে গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিকটন, বাকি ৬০ লাখ মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে খাদ্য মজুদের সক্ষমতা আছে কম বেশি ২২ লাখ মেট্রিক টন। সরকার এটা বৃদ্ধি করে ৩০ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এটা করতে পারলে দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আশুগঞ্জে নির্মাণাধীন রাইস সাইলো পরিদর্শনকালে খাদ্য অধিদফতরের মহাপরিচালক, ব্রাক্ষণবাড়িয়া জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল মদনে ৪ হাজার হেক্টর ইরিবোরো জমি পানির নিচে

নেত্রকোনার মদনে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদী পানি বৃদ্ধি পেয়ে প্রা...

শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া 

আমাদের শিশু কিশোররা এখন এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শিশুদের বিকাশে এ...

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল মদনে ৪ হাজার হেক্টর ইরিবোরো জমি পানির নিচে

নেত্রকোনার মদনে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদী পানি বৃদ্ধি পেয়ে প্রা...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা