সংগৃহিত
জাতীয়

জঙ্গি দমনে পুলিশের ঈর্ষণীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা সকলে একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি জানিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।

শুক্রবার (১৭ মে) সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন ও প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পেশাদারিত্বের সাথে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্বপালনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।

তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিয়ে গর্ববোধ করে। পুলিশ জনগণকে আরও সেবা দিতে ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা