সংগৃহিত
জাতীয়

কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপনারা (জনগণ) আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আমি বিশ্বাস করি, আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি যেহেতু ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই এখন আপনাদের ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে।

যখন নির্বাচন হতো- বিএনপি ও জামায়াত তখন এলাকায় গিয়ে বলতো, আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তারা যে মাস্তান, তাদের ভয়ে মানুষ হাত তুলতো।

তখন তারপর বলতো, আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি। আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। কিন্তু সেই জামানা চলে গেছে।

আনিসুল হক বলেন, আমি আইনমন্ত্রী। আমার উপরে সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে। কোন মিয়া সাহেব নাকি বলেছেন, যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এরকম কথা বলি নাই। লিখে দিছে, খবরে আমি নাকি এ কথা বলেছি। সেজন্যই বললাম আমার উপরে ক্যামেরাটা ধরা আছে।

তিনি আরও বলেন, আপনারা সত্যিকারে যদি আমাকে ভালোবাসেন, তাহলে ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আমরা আমাদের সন্তান আনিসুল হককে ভালোবাসি।

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা