ছবি: সংগৃহীত
জাতীয়

৪৭তম বিসিএস : লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের যমুনা অভিমুখে মিছিলের ডাক

আমার বাঙলা ডেস্ক

পরীক্ষার আর মাত্র একদিন বাকি থাকলেও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার থেকে আবারও যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ দিয়ে দমন-পীড়ন চালানো হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আজকের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি জানাতে পারেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন দলের নেতারা থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) শাহবাগে আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষে অন্তত ১৫ জন প্রার্থী আহত হন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীরা।

উল্লেখ্য, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা