ছবি: সংগৃহীত
জাতীয়

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে আবারও রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

আমার বাঙলা ডেস্ক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে রেলপথ অবরোধ করে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা। বর্তমানে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।

এর আগে শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছিলেন। পরে রাত ৮টায় প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রবেশপত্র পুড়িয়ে অবরোধ তুললেও রাত ১১টার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে তারা আবারও রেললাইনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে তারা রেললাইন থেকে সরে যান।

আজ টানা দ্বিতীয় দিনে অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল পুরোপুরি থমকে গেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা