প্রবাস

কলকাতায় ৩ কারণে কমেছে বাংলাদেশি পর্যটক, চিন্তিত ব্যবসায়ীরা

প্রবাস ডেস্ক: হঠাৎ করেই কমে গেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। এ নিয়ে চিন্তিত কলকাতার নিউ মার্কেট এলাকার হাজার হাজার ব্যবসায়ী।

পদ্মা সেতু হওয়ার পর যেভাবে কলকাতার নিউমার্কেট এলাকায় বাংলাদেশি হোটেল পাড়া বলে খ্যাত এলাকাগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছিল; সেই ভিড় এখন প্রায় ইতিহাস। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি আশঙ্কাজনকহারে কমে গেছে। কেন এই হাল? তার কারণ খুঁজে বের করে দ্রুত সেগুলো সমাধানের জন্য জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন হোটেল পাড়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

গতকাল (সোমবার ৪ সেপ্টেম্বর) বিকেলে মার্কুইজস্ট্রিটের একটি আবাসিক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে কাজ শুরু করেছি। বাংলাদেশি পর্যটকরা আমাদের কাছে লক্ষ্মী। তাদের কী সমস্যা সেটা আমরা আন্তরিকভাবে খতিয়ে দেখার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আমরা যে সমস্যাগুলো চিহ্নিত করেছি এর মধ্যে তিনটাকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। এগুলো হলো: প্রথমত- বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতা, দ্বিতীয়ত- সীমান্তে দুই পাশে ইমিগ্রেশন-কাস্টম অতিক্রম করতে দীর্ঘ লাইন এবং অনেক ক্ষেত্রেই ছোটখাটো কাগজপত্র নিয়ে সীমাহীন ভোগান্তি এবং তৃতীয়ত- কলকাতায় হোটেল পাড়ার পর্যটকদের সার্বিক পরিষেবা। সোমবারের বৈঠকে মূলত এই বিষয়গুলো কীভাবে নিরসন করা সম্ভব হবে সেটা নিয়ে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’

মার্কুইজ স্ট্রিটের দুজন শীর্ষ ব্যবসায়ী নেতা নাছির আহমেদ এবং মনতোষ সরকার জানান, ‘বাংলাদেশি পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। কোনওভাবেই একজন বাংলাদেশিও যাতে কোনও রকম প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর ব্যবস্থা নেয়ার কথা ভাবছি। প্রয়োজনে একটা হট লাইন চালু করা হবে। যেকোনও বাংলাদেশি পর্যটক তাদের অভিযোগ জানাতে পারবেন। আমরা দ্রুত তার সমাধানের উদ্যোগ নেব।’

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রাপ্তি যাতে আরও সহজ করা হয় এজন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছেন কলকাতার ব্যবসায়ীর। প্রয়োজনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও তারা বৈঠক করবেন। কারণ বাংলাদেশি পর্যটক কমে গেলে আখেরে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই পর্যটক ও মেডিকেল ভিসা প্রাপ্তি কীভাবে আরও সহজতর করা সম্ভব হয় সেটার একটা খসড়া প্রস্তাব সোমবারের বৈঠকে পাস হবে বলেও ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন।

কলকাতার নিউমার্কেট এলাকার সদরস্ট্রিট, মার্কুইজস্ট্রিট, ফ্রিস্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদয় স্ট্রিটসহ আশপাশের বহু স্ট্রিটে অসংখ্য আবাসিক হোটেল রয়েছে। এ ছাড়াও নিউমার্কেট এলাকার ব্যবসার প্রায় সিংহভাগই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে। সেই সঙ্গে সেখানে রয়েছে ছোটবড় খাবারের ও ওষুধের দোকান। এ ছাড়া কলকাতা-ঢাকা রুটের সরাসরি ও কাটা সার্ভিসের পরিবহন সংস্থার অফিসও আছে কলকাতায়। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক লোকের জীবন-জীবিকা পুরোপুরি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা