ছবি: সংগৃহীত
রাজনীতি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আমার বাঙলা ডেস্ক

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে বেলা ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। পরে অন্যান্য আসনের প্রার্থী তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি দেশের তিনশ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে প্রায় দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী ওই আলোচনায় অংশ নেন।

দলের নীতিনির্ধারকরা জানান, প্রাথমিকভাবে ঘোষিত শতাধিক আসনের প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

পাগলা মসজিদে টাকার বস্তা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে।...

নকআউটে মিসর

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু...

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ফের শ্রমিক বিক্ষোপ

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে উঠে...

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন জায়গা...

ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা

দিনাজপুরের ফুলবাড়ীর জনপ্রিয় আম হাঁড়িভাঙা।...

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, ৯ দিনে ১০৫ জন ভর্তি

দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। গত ১৭...

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

পাগলা মসজিদে টাকার বস্তা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা