ছবি-সংগৃহীত
রাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা মেটাতে বিদেশে চিকিৎসার বিষয়টিকে অগ্রাহ্য করায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটি জানিয়েছেন দলটির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুলকবির রিজভী।

সোমবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন-মরণের বেদনার্ত সন্ধিক্ষণের কাহিনী। যিনি জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি, তাঁর জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপসহীন সংগ্রামে। এ ব্যক্তির সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবন। তাঁর আহ্বানে নারী-পুরুষ নির্বিশেষে জনতা বুক চিতিয়ে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করতো না। তিনি দেশবাসীর শুভেচ্ছা, ভালবাসায় সমাদৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সংগ্রামী মানুষের শক্তি অর্জন করেছে। যিনি আজ স্বৈরশাহীর নিষ্ঠুর আচরণে জীবন-মৃত্যুর টানাপোড়েনে বিপর্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রীর শোচনীয় দুরাবস্থার জন্য একমাত্র দায়ী ।

যুগ্মমহাসচিব অভিযোগ করে বলেন, উন্নত চিকিৎসা থেকে দেশনেত্রীকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাঁকে পৃথিবী থেকে সরানো। ২০১৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। ৩ মাস পর যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

২০১৮ সালের ফেব্রুয়ারির ৮ তারিখে একটি মিথ্যা মামলার ফরমায়েশী রায়ে তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী সবাই দেখেছে। দেশনেত্রী হেঁটেই কারাফটক পার হয়েছেন। তাহলে সোয়া ২বছরে তিনি কেন এত গুরুতর অসুস্থ হলেন?

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থায় প্রবেশ করেন, তাহলে কি কারণে এত জটিল দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন? তিনি দীর্ঘদিন ধরে আথ্রাইটিসে আক্রান্ত। কারাগারে যাবার পরে যকৃতের রোগ (লিভার সিরোসিস) দেখা দিয়েছে।

যে রোগের কারণে তাঁর হাইপারটেনশন, পেটে ও ফুসফুসে পানি আসা, অন্ত্রের রক্তরক্ষণ হচ্ছে-যার চিকিৎসা দেশে আর সম্ভব নয় বলে মেডিকেল বোর্ড ইতোমধ্যে পরামর্শ দিয়েছে। এছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে নেই। তাঁর হৃদযন্ত্রের অবস্থাও অবনতির দিকে।

ইতিমধ্যেই তাঁর হৃদপিন্ডে একটি রিং বসানো হয়েছে। বর্তমানে তিনি কিডনি রোগের জটিলতায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। বারবার তাঁকে সিসিইউ-তে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা