সংগৃহিত
লাইফস্টাইল

কর্মক্ষেত্রে যৌন হয়রানি এড়ানোর উপায়

আমার বাঙলা ডেস্ক: অফিস বা কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টি এখন বড় আকার ধারণ করছে। আর কোনো অফিসে যৌন হয়রানির ঘটনা ঘটলে সেখানে কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। অফিসে নিরাপত্তাহীনতায় ভোগেন নারী কর্মীরা।

তাই সব অফিসের কর্তৃপক্ষকেই কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে বিশেষ মনোযোগ দিতে হয়। অফিসের নীতি নির্ধারক হলে আপনার অফিসে যৌন হয়রানি এড়াতে কিছু পন্থা অবলম্বন করতে হবে আপনাকে-

অফিসে যৌন হয়রানি রোধ নীতি থাকতে হবে:

আপনার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যৌন হয়রানি রোধে একটি হ্যান্ডবুক তৈরি করুন। নারী সহকর্মীদের সঙ্গে অযাচিত কৌতুক, আপত্তিকর অঙ্গভঙ্গি করা, আপত্তিকর কথা বলা, মোবাইল ফোনে আপত্তিকর ছবি বা এসএমএস পাঠানো, তাদের জামা কাপড় নিয়ে আপত্তিকর কথা বলা, এসব করা থেকে যেন পুরুষ সহকর্মী বিরত থাকে, তা উল্লেখ থাকতে হবে সেই হ্যান্ডবুকে।

এছাড়া নারী সহকর্মীর শরীরে হাত দেয়া সহ এমন কোনো কাজ করা যা নারীর সম্মানহানি করে ও অফিসের পরিবেশ নষ্ট করে, সেসব যৌন হয়রানি উল্লেখ করতে হবে হ্যান্ডবুকে। আর এমন সব আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না সেটাও জানাতে হবে কর্মকর্তা-কর্মচারীদের।

নীতিশিক্ষা জরুরি:

অফিসে যৌন হয়রানি রোধে হ্যান্ডবুক তৈরি জরুরি,তবে সেই সঙ্গে এর সঠিক প্রয়োগও জরুরি। তাই বছরে অন্তত দু’বার কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। তাতে যৌন হয়রানি বিষয়ে তাদেরকে সতর্ক করে দেয়া দরকার। প্রশিক্ষণ সেশনে নারী কর্মীদের কাছ থেকে যৌন হয়রানির কোনো ঘটনা হচ্ছে কিনা, তা জেনে নেয়া উচিত।

আর পাশাপাশি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে যৌন হয়রানির ঘটনাগুলো পর্যবেক্ষণ করবেন ও সমস্যার সমাধান করবেন, সে ব্যাপারেও তাদের প্রশিক্ষণ দেয়া উচিত। এক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে পেশাদার মোটিভেশনালকে অফিসের ওয়ার্কশপে আমন্ত্রণ জানাতে পারে কর্তৃপক্ষ।

গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সব অভিযোগ :

আপনি উর্ধ্বতন কর্মকর্তা হলে অফিসের কোনো নারী যদি কোনো সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানান আপনার কাছে, তাহলে তা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে যদি অভিযুক্ত আপনার কাছের কেউ হন, তাহলেও নিরপেক্ষভাবে পরিস্থিতি সামলাতে হবে।

সব সময় পর্যবেক্ষণ করতে হবে:

আপনি অফিসের মালিক বা শীর্ষস্থানীয় ব্যক্তি হলে আপনাদের উদ্যোগে অফিসে এক বা একাধিক কর্মীকে দায়িত্ব দিতে হবে, তারা যেন গোপনে পর্যবেক্ষণ করে কোনো কর্মী নারী সহকর্মীকে যৌন হয়রানি করছে কি না।

যৌন হয়রানি থেকে যেভাবে নিজেকে রক্ষা করবেন:

নারী সহকর্মী হিসেবে আপনার কোনো আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজে যেন পুরুষ কর্মী প্রশ্রয় না পায়, আগে সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া আরো যেসব বিষয় মনে রাখতে হবে আপনাকে-

১) যৌন হয়রানির সংজ্ঞা কী বা ব্যাখ্যা কী, তা জানুন।

২) যৌন হয়রানির ব্যাপারে অফিসের নীতি কী তা জানতে হবে।

৩) যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণে অংশ নিন।

৪) যে পুরুষ সহকর্মী আপত্তিকর আচরণ করছে, তাকে প্রথমে সাবধান করুন, নিবৃত হতে বলুন। প্রয়োজনে অন্য সহকর্মী, বন্ধু এমনকি পরিবারের সদস্যের পরামর্শ নিন।

৫) যদি যৌন হয়রানির শিকার হোন, তা হলে তা যত দ্রুত সম্ভব আপনার ডিপার্টমেন্টের বস বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা