সংগৃহিত
লাইফস্টাইল

সঠিক রেসিপি মেনে তৈরি করুন মচমচে বেগুনি

লাইফস্টাইল ডেস্ক: চলছে পবিত্র রমজান মাস। রোজায় ইফতারের সময় বেগুনি না হলে অনেকেরই চলে না। মচমচে ফুলকো বেগুনি খাওয়ার মজাই আলাদা।

এই মাসে ঘরে ঘরে বেশিরভাগ মানুষ বেগুনি ভাজেন ইফতারের জন্য। তবে অনেকের কাছেই বেগুনি ফুলকো কিংবা মচমচে হয় না। চাইলে আপনিও খুব সহজেই ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন।

জেনে নিন বেগুনি তৈরির সঠিক রেসিপি-

উপকরণ:

১. ‏বেগুন ১টি

২. ‏বেসন ১ কাপ

৩. ‏চালের গুঁড়া ১ টেবিল চামচ

৪. ‏কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৫. ‏লবণ পরিমাণমতো

৬. ‏আদা বাটা আধা চা চামচ

৭. ‏রসুন বাটা আধা চা চামচ

৮. ‏ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

৯. ‏ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ

১০. তেল ও

১১. ‏শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি:

বেগুন ধুয়ে লম্বা করে পাতলা স্লাইস করে কেটে নিন। খুব বেশি মোটা স্লাইস করবেন না। তাহলে বেগুনি ভালো সেদ্ধ হবে না। আর ভাজার সময়ও বেশি তেল শুষে নেবে। বেগুনির ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা-রসুন বাটা, টালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল ভালোমতো গরম হয়ে গেলে একটা করে বেগুনি স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন। ৩-৪টি স্লাইস একসঙ্গে ভাঁজা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই বেগুনি যখন ফুলে উঠবে, তখেই চামচ দিয়ে একটু একটু করে গরম তেল নিয়ে বেগুনির উপরে ঢেলে দিতে হবে।

এতে করে বেগুনিগুলো আরও ফুলে উঠবে। এবার এক পিঠ উল্টিয়ে অপর পিঠ অল্প আঁচে ভেজে নিন। মচমচে বেগুনি তৈরির জন্য অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে লালচে করে বেগুনি ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে উপর থেকে হালকা মরিচ গুঁড়া ও বিট লবণের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা