সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে তাবাসকো রাজ্য সরকার একথা জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। তাবাসকো রাজ্য সরকার তাদের বিবৃতিতে উদ্ধারকাজ এখনো চলছে বলে জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে।

বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বলে পরিচালনা কোম্পানি ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরো অনেক বেশি নিখোঁজ রয়েছে।

ফেসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কিনা, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে।

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা