সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন দগ্ধ হয়েছেন; যাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বেশ কয়েকজনকে অত্যন্ত গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছর।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো জানান, নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্কুলটিতে তদন্তকারীদের একটি দল কাজ করছে।

কেনিয়ার রেড ক্রস জানায়, তারা শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মনোসামাজিক সহায়তা পরিষেবা প্রদান করছে এবং স্কুলে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে৷

প্রসঙ্গত, কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় ১০ শিক্ষার্থী মারা যান। এ ছাড়া ২০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সবচেয়ে মারাত্মক স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় নাইরোবির দক্ষিণ-পূর্বাঞ্চল মাচাকোস কাউন্টিতে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গেছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা