সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বোকো হারামের হামলা, নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ইয়োবে রাজ্যের পুলিশ মুখপাত্র ডুঙ্গুস আব্দুল করিম জানান, প্রায় ১৫০ জন সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসী রাইফেল এবং আরপিজি (রকেটচালিত গ্রেনেড) নিয়ে মাফা ওয়ার্ডে হামলা চালায়। তারা ৫০টিরও বেশি মোটরসাইকেলে করে এসেছিল।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা অনেক লোককে হত্যা করেছে এবং অনেক দোকান ও বাড়ি পুড়িয়ে দিয়েছে। হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।

স্থানীয় রক্ষকদের হাতে সন্দেহভাজন বোকো হারামের ২ সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

বুলামা জালালুদ্দীন নামে স্থানীয় এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৮১ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, সৈন্যরা যখন মাফায় পৌঁছায়, ততক্ষণে ১৫টি মরদেহ দাফন করে ফেলেছিলেন স্বজনেরা। এটি ছাড়াও আশপাশের গ্রামগুলোতে বেশ কিছু মানুষ হামলাকারীদের হাতে প্রাণ হারান, যাদের আত্মীয়রা সৈন্যদের আগমনের আগেই দাফন করে ফেলেছিলেন। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা