সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন এবং ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় এই বিস্ফোরণ হয়। এতে দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তরের কর্মকর্তা হুসাইনি ইশা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, ‘গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছেন। এ কারণে কত জন নিহত হয়েছেন— তা নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ৮৬ জন নিহত হয়েছেন। তবে এই সংখ্যা আরো বেশিও হতে পারে।’

আহতদের নিকটবর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইশা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ২০২৩ সালের মে মাসে ক্ষমতায় আসার পর জ্বালানি তেল ও গ্যাসের ওপর থেকে যাবতীয় ভর্তুকি প্রত্যাহারের নির্দেশ দেন। তার এই নির্দেশের জেরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে জ্বালানির দাম ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

ফলে দেশটিতে জ্বালানি চুরির হারও বাড়ছে। রবিবারের ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের একটি অংশ জ্বালানি চুরির উদ্দেশে ওই ট্যাংকার ট্রাকের কাছে জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে এক ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা