সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে বন্দুকযুদ্ধে ৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত ৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ্যের বাসতার অঞ্চলে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বাসতার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, মঙ্গলবার সকালের দিকে দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী-বিরোধী অভিযান শুরু করে যৌথবাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যদের সাথে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ শুরু হয়।

সুন্দররাজ পি বলেন, মাওবাদী-বিরোধী এই অভিযান পরিচালনা করেছেন জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি) ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা। পশ্চিম বাসতার বিভাগ শাখায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সেখানে দীর্ঘসময় ধরে মাওবাদী বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। পরে সেখান থেকে মাওবাদী বিদ্রোহীদের পোষাক পরিহিত ৯ মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ছত্তিশগড় পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। তিনি জানান, অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা কর্মকর্তারা নিরাপদ আছেন। বাসতার অঞ্চলে এখনও তল্লাশি অভিযান চলছে। দান্তেওয়াড়া ও বিজাপুর-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাসতার অঞ্চল গঠিত।

ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে মাওবাদীদের বন্দুকযুদ্ধে চলতি বছরের এখন পর্যন্ত অন্তত ১৫৪ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা