সংগৃহিত
আন্তর্জাতিক

উলফার সঙ্গে ভারত সরকারের ঐতিহাসিক শান্তি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফার) সঙ্গে শান্তি চুক্তি করেছে আসাম ও ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ত্রিপক্ষীয় চুক্তিটি করেন। এরমাধ্যমে ভারতের ইতিহাসে অন্যতম বড় বিদ্রোহী গোষ্ঠীর চিরাবসান ঘটতে যাচ্ছে।

দেশটির উত্তরাপূর্বাঞ্চলের বিছিন্নতাবাদী এ গোষ্ঠী দীর্ঘদিন দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। তবে উলফার একাংশের নেতা পরেশ বড়ুয়া এই চুক্তির বিরোধীতা করেছেন।

এই শান্তি চুক্তির মাধ্যমে আসামে অবৈধ অভিবাসন, আদীবাসী সম্প্রদায়ের জায়গা-জমির অধিকার এবং প্রদেশটির উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে উলফার সব ন্যায্য দাবি-দাওয়া মেনে নেবেন তারা। এছাড়া উলফা একটি সংগঠন হিসেবে বিলুপ্ত হয়ে যাবে।

তিনি জানিয়েছেন, আসামসহ উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে বিশেষ বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ বিষয়টি প্রমাণ করে এই অঞ্চলটিতে বিদ্রোহ প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে এসেছে।

আসাম সরকারের হয়ে ত্রিপক্ষীয় এ চুক্তিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, এ চুক্তির মাধ্যমে আসামে বিদ্রোহ অনেকাংশে হ্রাস পাবে।

১৯৭৯ সালে আসামের শিবসাগরে উলফার জন্ম হয়। প্রদেশটির আদিবাসীদের নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে উলফা তাদের যাত্রা শুরু করে। ১৯৮০ সালের শেষ দিক থেকে উলফা ভারতের সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করে।

প্রথমে গরীব ও দুঃখিদের সহায়তার জন্য উলফা প্রতিষ্ঠা হলেও; সশস্ত্র এ গোষ্ঠীর কৌশল পরিবর্তন হয়ে যায় এবং এটি সম্পূর্ণভাবে ভারত সরকার বিরোধী হয়ে ওঠে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শক্তি হারায় উলফা। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা