সংগৃহিত
আন্তর্জাতিক

দুর্নীতির সব মামলায় মুক্তি পেলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক:‌ দুর্নীতির সমস্ত মামলা থেকে মুক্তি পেলেন নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনটি দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হয়ে জেলে গিয়েছিলেন তিনি। চার বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি।

মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে তাঁকে রেহাই দিল ইসলামাবাদ হাইকোর্ট। এটিই ছিল তাঁর বিরুদ্ধে শেষ দুর্নীতি মামলা।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। তার আগে সব মামলা থেকে নওয়াজ শরিফের রেহাই তাঁর প্রধানমন্ত্রীত্বের জল্পনা উস্কে দিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল লাহোরের দুর্নীতি দমন আদালত।

উল্লেখ্য পানামা পেপারসে নাম আসায় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ। তাঁর বিরুদ্ধে আয়–বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকোনোর অভিযোগ ছিল। এরপর কিছুদিন কারাবাসের পর সরকারি মধ্যস্থতায় লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন তিনি।

চলতি বছর ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডারস অ্যাক্ট ২০২৩’ বিলে স্বাক্ষর করেন সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি। নয়া এই আইন নওয়াজের দেশে ফেরার রাস্তা তৈরি করে।

গত ২১ অক্টোবর দেশে ফেরার পর আয়–বহির্ভূত সম্পত্তি এবং লন্ডনে বেনামি সম্পত্তি সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন নওয়াজ শরিফ। এবার শেষ মামলা থেকেও রেহাই পেলেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা