সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে একটি পানির ট্যাঙ্ক ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বর্ধমান স্টেশনে দুই ও তিন নম্বর প্লাটফর্মের মধ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। ২৫ হাজার ৮০০ গ্যালন পানির একটি ট্যাঙ্ক ভেঙ্গে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দুই এবং তিন নম্বর প্লাটফর্মের মাঝখানে একটি ২৫ হাজার ৮০০ গ্যালনের পানি ট্যাঙ্ক ছিল। সে সময়ে প্লাটফর্মে কয়েকশ যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

আচমকাই পানির ট্যাঙ্কটি বিকট শব্দে প্ল্যাটফর্মের শেডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শেডের নিচে থাকা যাত্রীরা পানির ট্যাঙ্ক ও শেডের নিচে চাপা পড়েন।

সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা ও পুলিশ প্রশাসন এসে যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৭ জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্ল্যাটফর্মের কাছে শেডের নিচে বসে ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ বিকট শব্দে শেডের ওপর ভেঙ্গে পড়ে পানি ট্যাঙ্কটি। এতে বেশ কয়েকজন চাপা পড়েন। ছোটা-ছুটিতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যায়।

তবে ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, মৃত্যু বিষয়টি তাদের জানা নেই।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ওখানে যাচ্ছি। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে নেই।

তিন বছর আগে ২০২০ সালে এই বর্ধমান রেল স্টেশনে মূল ভবনের পুরোনো বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এতে জখম হয়েছিল বেশ কয়েকজন।

সেই ঘটনার পর স্টেশনের সামগ্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। আবার একই ধরনের ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা