আন্তর্জাতিক

‘ভারত যখন চাঁদে যাচ্ছে, পাকিস্তান তখন ভিক্ষা করছে’: নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরিফ, অর্থনৈতিক নাজুক পরিস্থিতির জন্য নিজের দেশ পাকিস্তানকে কার্যত ধুয়ে দিলেন। তিনি বলেছেন, আজ ভারত চন্দ্র জয় করছে। জি-২০-এর মতো বিশাল সম্মেলনের আয়োজন করছে। আর পাকিস্তান বিশ্বের কাছে ভিক্ষা করছে।

গতকাল (সোমবার ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোরে অনুষ্ঠিত এক দলীয় সভায় অংশ নেন নওয়াজ শরিফ। সেখানে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ঋণ করেই চলছে দেশটি। অর্থনীতির এই বেহাল দশা ঘোচাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে দেশটি।

পাকিস্তানের এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে নওয়াজ বলেন, ‘আজ যখন ভারত চাঁদে পৌঁছেছে ও জি-২০ সম্মেলনের আয়োজন করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত যে কীর্তি করেছে তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এখানে এর জন্য কে দায়ী?

দলীয় সভায় ভারতের সঙ্গে তুলনা টেনে নওয়াজ আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখনও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র এক বিলিয়ন ডলার ছিল। কিন্তু এখন তাদের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’ আবারও প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভারত আজ কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় রয়েছে।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা