আন্তর্জাতিক

আল আকসা মসজিদে ইসরাইলি হামলা, সৌদি ও মিশরের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং মিশর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রোববার ( ১৭ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বাব আস সিলসিলার প্রবেশপথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি বাহিনী এক পুরুষ ও বয়স্ক এক নারীসহ তিন মুসল্লিকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, মসজিদ প্রাঙ্গণ থেকে দুই মুসল্লিকেও গ্রেপ্তার করেছে ইসরাইলি সৈন্যরা।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, ইহুদি নববর্ষ রোশ হাশানাকে কেন্দ্র করে স্থানীয় ইসরাইলিরা আল আকসা প্রাঙ্গণে ঢুকলে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে ইসরাইলি বাহিনী।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মিশর। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব এই হামলাটিকে আন্তর্জাতিক প্রথার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরাইলি উত্তেজনা বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে সংঘাত অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব আহবান পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করার আহবান জানিয়েছে। এমন ঘটনা বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে উস্কে দেয় এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা বাড়াতে উৎসাহিত করে বলে জানিয়েছে তারা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা