সংগৃহীত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনই দমকলকর্মী।

রোববার (৫ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ৩ দমকলকর্মী নিহত হয়েছেন বলে শনিবার গভীর রাতে পুলিশ জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, দমকলকর্মীদের বহরকারী ওই বিমানটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলীতে বিধ্বস্ত হয় বলে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এই এলাকাটি প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) উত্তরে অবস্থিত।

কুইন্সল্যান্ডের অগ্নিনির্বাপক কর্মীরা প্রদেশটিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে। দাবানলে সেখানে এখন পর্যন্ত দুজন মারা গেছে। এছাড়া কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটিতে আরোহী হিসেবে থাকা তিনজন লোককে শনাক্ত এবং মৃত বলে নিশ্চিত করা হয়েছে। হালকা ওই বিমানটি ফায়ার ম্যাপিং করার জন্য কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।’

এদিকে ‘সাহসী অগ্নিনির্বাপক কর্মীদের যারা প্রাণ হারিয়েছেন’ তাদের পরিবার এবং বন্ধুদের জন্য অস্ট্রেলিয়ানদের সমবেদনা রয়েছে বলে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা