ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

 মিশিগানে গির্জায় হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বিবিসির।
পুলিশ বলছে, বন্দুকধারী গাড়ি চালিয়ে ওই গির্জায় ঢুকে পড়েন। তিনি সেখানে ভবনে আগুন ধরিয়ে দেন এবং গুলি চালানো শুরু করেন।

কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসে রবিবারের প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে। প্রার্থনায় সাধারণত শত শত মানুষ অংশ নিয়ে থাকেন।

সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তিনি বার্টন শহরের ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড।

এনবিসি নিউজ প্রশাসনের বরাতে জানায়, বন্দুকধারী সম্ভবত পরিকল্পিতভাবে চার্চে আগুন দিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ভবনের ভেতরে আরও আহত বা নিহত ব্যক্তি থাকতে পারেন।

তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। হামলার কারণ খুঁজে বের করতে তার ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

এফবিআই এই ঘটনার তদন্ত করছে। ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট রুবেন কোলম্যান জানান, বোমা বিশেষজ্ঞসহ কয়েকটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মিশিগান পুলিশের মুখপাত্র কিম ভেটার বলেন, পুলিশ আরও কয়েকটি স্থান থেকে বোমা হামলার হুমকি পেয়েছিল। তিনি বলেন, সেগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। কোনো ঝুঁকি নেই বলেও তিনি জানান।

হামলার শিকার গির্জা একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রার্থনা সভার সময় একজন বন্দুকধারী গুলি চালিয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ হত্যাকাণ্ডের বিষয়ে জেনেছেন। তিনি নিশ্চিত করেন যে এফবিআই এই হামলার ঘটনায় তদন্ত করছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা