ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬৫১

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১৮৭৩ জন শিশু, ১১০১ জন নারী এবং ১৬৭৭ জন পুরুষ। তাদের মধ্যে ৮৩৯ জন গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

এর আগে গাজার উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ফিলিস্তিনে ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০৫ জন নিহত এবং ৫১৩২ জন আহত হয়েছেন।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ইনকিউবেটরে থাকা কমপক্ষে ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

সংস্থাটির মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেন, বর্তমানে ইনকিউবেটরে থাকা ১২০ জন নবজাতকের মধ্যে ৭০ জনের যান্ত্রিক শ্বাসযন্ত্র প্রয়োজন। আমরা বিষয়টি উদ্বিগ্ন।

এদিকে হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট।

তিনি জানান, এ যুদ্ধ আরও একমাস বা ২/৩ মাস ধরেও চলতে পারে। যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা