সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের রাতভর হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

হামাসের প্রেস অফিস জানিয়েছে, গাজায় ৩০টির বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় অভিযান আরও বাড়ানো হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক রাতেই ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডবিউএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জনই শিশু। পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।

ইউএনআরডবিউএ আরও জানিয়েছে, এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরায়েলিদের সঙ্গে তিনি কথা বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি গাজায় ওই অভিযান বিলম্বিত করতে বলেছেন কি না। জবাবে বাইডেন শুধু বলেছেন, ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করছি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হঠাৎ হামলা চালায়। এর পর ইসরাইল বাহিনী নিয়মিত গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে। এ পযর্ন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের অধিক নিহত হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা