সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ৪ সাংবাদিকের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিরোধীদলীয় প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত একটি সংগঠনের সঙ্গে কাজ করার অভিযোগ তুলে চরমপন্থার দায়ে চার সাংবাদিককে সাড়ে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন মস্কোর নাগাতিনস্কি ডিস্ট্রিক্ট আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালত সাংবাদিক আন্তোনিনা ফাভোরস্কায়া, কনস্তান্তিন গাবোভ, সের্গেই ক্যারেলিন ও আরতিয়ম ক্রিগেরকে দোষী সাব্যস্ত করেন। রাশিয়ার কর্তৃপক্ষ ওই সংগঠনকে আগে থেকেই চরমপন্থী হিসেবে ঘোষণা করেছিল। আদালতের এ রায় আন্তর্জাতিক সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

দণ্ডপ্রাপ্ত চারজনই অভিযোগ অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন, তারা শুধু নিজেদের সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করার কারণেই শাস্তি পাচ্ছেন।

এই রায় ভিন্নমতের প্রতি রাশিয়ার ব্যাপক দমন-নিপীড়নের সর্বশেষ নজির। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে এ ধরনের দমন-নিপীড়ন আরও তীব্র হয়েছে।

রুশ কর্তৃপক্ষ ক্রেমলিনবিরোধী সমালোচকদের বিরুদ্ধে আগে থেকেই কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর শিকার হচ্ছেন বিরোধী রাজনীতিক, মানবাধিকারকর্মী ও স্বাধীন সাংবাদিকেরা। ইতোমধ্যে শত শত মানুষকে কারাগারে পাঠানো হয়েছে। হাজার হাজার মানুষ বিচারিক হয়রানির ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে আন্তোনিনা ফাভোরস্কায়া ও আর্তিয়ম ক্রিগার ছিলেন সোতা ভিশন নামের স্বাধীন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। কনস্তান্তিন গাবোভ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একজন ফ্রিল্যান্সার প্রযোজক হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে রয়টার্সও। আর সের্গেই ক্যারেলিন একজন ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসে (এপি) নিয়মিত প্রতিবেদন পাঠিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত চার সাংবাদিকের বিরুদ্ধে রুশ কৌঁসুলিরা অভিযোগ এনেছেন, তারা অ্যালেক্সি নাভালনির দুনীতিবিরোধী ফাউন্ডেশনের (এফবিকে) সঙ্গে জড়িত ছিলেন।

এই সংগঠনকে ২০২১ সালে বেআইনি ঘোষণা করে চরমপন্থী তকমা দেয় রুশ কর্তৃপক্ষ। আর এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও বিরোধীদের দমনের একটি কৌশল বলে মনে করেন অনেকেই।

নাভালনি দীর্ঘদিন ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে শক্তিশালী সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে উঠে আসেন। তিনি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে ১৯ বছরের সাজা ভোগ করা অবস্থায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৪৭ বছর বয়সে মারা যান।

নাভালনিকে যেসব অভিযোগে দণ্ডিত করা হয়েছিল, সেগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রশ্ন আছে। অনেকেই বলছেন, তাকে চুপ করিয়ে দেওয়ার জন্যই ওই মামলা ও সাজা দেওয়া হয়েছিল। এমন পরিপ্রেক্ষিতে নাভালনির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিকদের সাজা দেওয়ার বিষয়টি আরো বিতর্কিত হয়ে উঠেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা