সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে বিদ্রোহী হামলায় চারশর বেশি নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাম্প্রতিক হামলায় ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ।

সুদানি সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল-ফাশেরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে আরএসএফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে।

২০২৩ সালের এপ্রিলে এই দুই পক্ষ ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়, যা বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকটের সূচনা করেছে এবং লাখ লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত ১৪৮ জন নিহতের বিষয় নিশ্চিত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও আশঙ্কা তাদের।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বিবিসিকে বলেন, নিহতের সংখ্যা যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান। তিনি বলেন, বিশ্বাসযোগ্য সূত্রের খবরে ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অন্তত নয় জন মানবিক ত্রাণ সহায়তাকর্মী, জানিয়েছে জাতিসংঘ।

আল-ফাশেরকে ঘিরে থাকা দুটি শরণার্থী শিবির, জমজম ও আবু শুক সাত লাখেরও বেশি মানুষকে সাময়িক আশ্রয় দিয়েছে। এ আশ্রিতদের অধিকাংশকেই দুর্ভিক্ষজনিত পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আরএসএফ বলেছিল, বেসামরিকদের ওপর হামলার জন্য তারা দায়ী নয় এবং জমজমে হত্যাকাণ্ডের চিত্র মঞ্চস্থই হয়েছে তাদের গায়ে কালি লাগানোর জন্য।

পরেরদিন সশস্ত্র এ গোষ্ঠীটি জানায়, তারা সুদানের সেনাবাহিনীর কাছ থেকে শিবিরটি সফলভাবে মুক্ত করতে পেরেছে।

সেনাবাহিনী এই শিবিরটিকে সামরিক ব্যারাক বানিয়ে রেখেছিল এবং এর নিষ্পাপ বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগ আরএসএফের।

তারা আল-ফাশের শহরটি প্রায় এক বছর ধরে ঘিরে রেখেছিল। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত মঙ্গলবার তৃতীয় বছরে গড়াল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে বিবদমান সব পক্ষকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

সুদানে সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তিতে মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনের আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত, দুর্ভিক্ষপীড়িত দেশটিতে ১২ কোটি পাউণ্ড মূল্যের খাদ্য ও ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়ে বলেছেন, সুদানের স্থিতিশীলতা আমাদের জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা