সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আহমদ বাদাওয়ি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি সোমবার (১৪ এপ্রিল) মারা গেছেন। তার পরিবার ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাদাওয়ি ২০০৩ সালে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন বাদাওয়ি।

সাবেক এই প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাদাওয়ির মৃত্যুর কারণ উল্লেখ করেননি।

ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, বাদাবি গত রবিবার শ্বাসকষ্টে ভোগার পর হাসপাতালে ভর্তি হন এবং তৎক্ষণাৎ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সংস্থাটি জানায়, ‘সব ধরনের চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। এ সময় তার পরিবার পরিজনেরা তাকে ঘিরে ছিলেন।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বাদাওয়ি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। তিনি এমন একটি মধ্যপন্থী ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ধর্মীয় মৌলবাদ নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিত। তবে তিনি জ্বালানি ভর্তুকি পর্যালোচনার কারণে জনসাধারণের সমালোচনার মুখে পড়েন। এর ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল।

বাদাওয়ি ২০০৯ সালে পদত্যাগ করেন। এক বছর পর নির্বাচনে তৎকালীন শাসক জোট বারিসান ন্যাশনাল মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। তার পরে প্রধানমন্ত্রী হন নাজিব রাজাক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা