স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১১ 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৬৬৩ জন নতুন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ১১ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৬ জন, বাকি ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৬৩ জনের মধ্যে ঢাকায় ৯০০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭৬৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৪৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন।

এবি/ও

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

১৮ দেশের বাজারকেন্দ্রিক সমন্বিত রপ্তানি কৌশল তৈরি করছে সরকার

রপ্তানি আয় বাড়ানো এবং তৈরি পোশাকের উপর নির্ভরতা কমাতে পণ্য ও বাজারে বৈচিত্র্য...

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা