বিনোদন

‘পবিত্র কুরআনের আলো’র উদ্বোধন ও  পুরস্কার বিতরণ

বিনোদন প্রতিবেদক

প্রতি বছরের মত, বাংলাভিশনে ১৭তম বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। ঢাকা বিভাগীয় নতুন প্রতিযোগীদের গত ০৯ নভেম্বর (শনিবার) প্রথম অডিশন নেওয়া শুরু হয়েছে। এ উপলক্ষে একইদিনে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের নতুন উদ্বোধনী ও গত বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র কুরআনের আলো ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মো. মোখতার আহমাদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম এবং বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, মাওলানা আতাউল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচারিত হবে ১ রমজান থেকে। চলবে মাসব্যাপী প্রতিদিন ইফতারের আগে। বাংলাভিশনের স্ক্রলে এই প্রতিযোগিতায় রেজিট্রেশন-এর বিস্তারিত তথ্য থাকে।

দেশে বাংলাভিশনই প্রথম এই ধরনের রিয়েলিটি শো’র আয়োজন করে। সেই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে।
দেশসেরা হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৫ জন নির্বাচিত হয়।

এদিন অনুষ্ঠানের শেষে গত বছরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা