সংগৃহিত
বিনোদন

নতুন করে শুরু করবেন মাহি

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে নির্বাচনে জয়ের দেখা পাননি তিনি।

নির্বাচনের পরপরই সংসার জীবনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ফলে মাহির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্নের। কারণ স্বামী রাকিব সরকারের হাত ধরেই নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

যেহেতু রাকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না মাহি, ফলে আগামীতে রাজনীতির মাঠে তার উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে প্রশ্নের। সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও নতুন করে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করবেন তিনি। রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না।

মাহি বলেন, ‘অভিনয় ও রাজনীতি সমান্তরাল চলবে। আমি প্রথমে কেন্দ্র থেকে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত বদলেছি। আমার শৈশব-কৈশোরের তানোর থেকে রাজনীতিতে সক্রিয় হব। শুধু অভিনয়ই নয়, রাজনীতির ক্যারিয়ারেও আবার শূন্য থেকে শুরু করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি।

২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের তিন বছরের মাথায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা