বিনোদন

তারকাখ্যাতি, ধর্মান্তর থেকে বিচ্ছেদ

বিনোদন ডেস্ক

অনেক সময় সকালের সূর্য দিনের সঠিক পূর্বাভাস দেয় না। সেটা যদি হয় হিন্দি সিনেমার দুনিয়া, তাহলে তো কথাই নেই। অনেকে কৈশোরেই রাতারাতি তারকাখ্যাতি পান, কিন্তু পরে আর সে সাফল্য ধরে রাখতে পারেন না। তেমনই একজন সোনম। কৈশোরে বলিউডে পা রেখেই পেয়েছিলেন অল্প সময়ে ব্যাপক সাফল্য। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীর মতো তারকাদের সমকক্ষ হয়ে ওঠেন, পাশাপাশি কাজ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, নাসিরুদ্দিন শাহদের মতো কিংবদন্তিদের সঙ্গে। অথচ খ্যাতির চূড়ায় পৌঁছেই হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত আমূল বদলে দিল তাঁর জীবন।

কে এই সোনম

মাত্র ১৪ বছর বয়সে বলিউডে অভিষেক ঘটে সোনমের। ১৯৮৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘বিজয়’। এরপর এল ‘ত্রিদেব’, ‘আজুবা’র মতো ছবির সাফল্য। ‘ওয়ে ওয়ে…তিরছি টুপি ওয়ালে’ গানের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। কিন্তু ক্যারিয়ারের সেই তুঙ্গ মুহূর্তেই এমন একটি পদক্ষেপ নিলেন, যা বদলে দিল সবকিছু।

ধর্মান্তরিত হয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত

মাত্র ১৮ বছর বয়সেই সোনম বিয়ে করেন নিজের থেকে দ্বিগুণ বয়সী পরিচালক রাজীব রাইকে। রাজীব ছিলেন বিখ্যাত প্রযোজক গুলশন রাইয়ের ছেলে, যিনি ‘দেওয়ার’, ‘মোহরা’র মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। বিয়ের পর সোনম ধর্ম পরিবর্তন করেন এবং সিনেমার জগত থেকে সরে দাঁড়ান।

সালমান খানের ‘বাগি’ সিনেমার প্রস্তাব আসে, কিন্তু সোনম প্রস্তাব ফিরিয়ে দেন। কেবল এটিই নয়, ওই সময়ে অনেক বড় সিনেমার প্রস্তাবেও রাজি হননি সোনম। ২০ বছর বয়সে মা হওয়ার পর পুরোপুরি পরিবারে মনোনিবেশ করেন; স্বামীর সঙ্গে বিদেশে চলে যান।

অশান্ত দাম্পত্য

কিছুদিন পরই সম্পর্কের ফাটল দেখা দিল। শোনা যায়, রাজীব রাই আন্ডারওয়ার্ল্ড, বিশেষ করে আবু সালেমের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ ভয়েই তাঁরা মুম্বাই ছেড়ে বিদেশে চলে যান। তবে সোনম বিদেশে স্থায়ী হতে চাননি। তিনি ছেলেকে নিয়ে মুম্বাই ফিরে আসেন এবং একাই ছেলেকে মানুষ করেন। ছয় বছরের মাথায় ভেঙে যায় তাঁদের দাম্পত্য সম্পর্ক।

দ্বিতীয় বিয়ে

অনেক বছর পর, ২০১৭ সালে আবার বিয়ে করেন সেনাম। বর মুরালি নামের এক ব্যক্তি। তিনি সিনেমা–দুনিয়ার কেউ নন। তখন সোনমের ছেলে গৌরবের বয়স ২৫। মজার ব্যাপার, দ্বিতীয় বিয়ের খবরটি সোনম প্রকাশ করেন আরও আট বছর পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে।

আজকের সোনম

সব উত্থান–পতনের পরও সোনম লড়াই করে গেছেন জীবনের প্রতিটি অধ্যায়ে। একাই সন্তানকে বড় করেছেন। তবে সিনেমা–দুনিয়ায় আর ফেরা হয়নি। সোনম তাই বলিউড–ভক্তদের কাছে এক নস্টালজিয়ার নাম। ভক্তদের মনে আজও রয়ে গেছে তাঁর রুপালি পর্দার জাদু, ‘ওয়ে ওয়ে’ গানে তাঁর পারফরম্যান্স।

একনজরে সোনম

মাত্র ১৪ বছর বয়সে বলিউডে অভিষেক।
‘ওয়ে ওয়ে…তিরছি টুপি ওয়ালে’ গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া।
১৮ বছর বয়সে পরিচালক রাজীব রাইকে বিয়ে, ধর্মান্তর ও ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া।
ছয় বছরের মাথায় দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া।
২০১৭ সালে দ্বিতীয় বিয়ে, ছেলের বয়স তখন ২৫।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা