বিনোদন

দুই ভুবনের মধ্যে দাঁড়িয়ে সাহানা

বিনোদন ডেস্ক

ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে হিন্দি সিনেমার নায়িকাদের মতো নাচতেন। ‘সুরজ হুয়া মধ্যম’ গানের সুরে মগ্ন হতেন। মনে মনে ভাবতেন, একদিন তিনিও পর্দায় সেই রূপসী নায়িকা হবেন—পাহাড়ি ঝরনার তলায় উড়বে শাড়ি আর পাশে দাঁড়িয়ে থাকবে নায়ক। কিন্তু বাস্তবে বলিউড তাঁকে দিয়েছে একেবারেই ভিন্ন এক পরিচয়।

সাহানার নাম শুনলেই মনে পড়ে ধূসর, জটিল বা সাহসী চরিত্রের কথা। এ বিষয়ে সাহানা বলেন, ‘বাস্তব জীবনে কেউই পুরোপুরি ভালো বা খারাপ নন। প্রত্যেকের ভেতরেই দুই দিক থাকে। সেই জটিলতাই আমাকে টানে। চরিত্রকে যতটা সম্ভব বাস্তব করতে চাই। আমি মনে করি, সিনেমা হলো মানুষের সঙ্গে সংযোগ তৈরির সবচেয়ে বড় মাধ্যম। আর সিনেমার আসল কাজ হলো দর্শককে কোনো নৈতিক রায় দেওয়ার জায়গায় না দাঁড় করানো।’

সাহানার ঝুলিতে আছে ‘রক অন’, ‘মিডনাইটস চিলড্রেন’, ‘ফিরাক’-এর মতো চলচ্চিত্র। ওয়েব প্ল্যাটফর্মে তাঁকে পাওয়া গেছে ‘আ সুইটেবল বয়’ ও ‘বোম্বে বেগমস’-এ। এ দুই সিরিজেই সাহসী চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন তিনি। গত বছর তাঁর অভিনীত সন্তোষ কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলে। এখন আলোচনায় তাঁর নতুন সিরিজ ‘ফোর ইয়ারস লেটার’। ভারতীয়-অস্ট্রেলীয় যৌথ প্রযোজনার এই রোমান্স-ড্রামায় তাঁর চরিত্রটির নাম ‘শ্রীদেবী’।

সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাহানা বলেন, ‘আমার চরিত্রের নানা স্তর আছে। কাহিনি আমাকে ভীষণভাবে টেনেছিল। যশ আর শ্রীদেবীর বিয়ে হয়, কিন্তু বিয়ের পরপরই অস্ট্রেলিয়ায় চলে যায় যশ। চার বছর তারা দূরে থাকে, সেই সময় তাদের সম্পর্ক আর জীবনের মধ্যকার টানাপোড়েন নিয়েই গল্প। অভিনয় করতে গিয়ে নিজের ভেতরেও সেই যাত্রা অনুভব করেছি।’ ‘

শ্রীদেবী’র সঙ্গে নিজের সাদৃশ্য তুলে ধরে তিনি বলেন, ‘শ্রীদেবীর মতো আমিও জীবনকে উপভোগ করতে ভালোবাসি। জীবনকে আলিঙ্গন করার যে স্পৃহা, সেটা আমার মধ্যেও আছে।’

অথচ গুরুগম্ভীর, জটিল আর ব্যতিক্রমী সব চরিত্র করা এই মানুষটার ভেতরে কিন্তু এখনো বেঁচে আছে গ্ল্যামার গার্ল হয়ে নায়কের সঙ্গে রোমান্স করার স্বপ্ন। নিজেই সম্প্রতি অকপটে সে আক্ষেপ ও ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। নব ভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সাহানা বললেন, ‘নায়কের সঙ্গে সাজুগুজু করে গান গাইতে চাই, নাচতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে কেউ সেভাবে কাস্ট করেন না। সবাই আমাকে কঠিন, জটিল বা সিরিয়াস চরিত্রের জন্যই ভাবেন।’

অভিনেত্রীর আক্ষেপ, গ্ল্যামার গার্ল হয়ে বাণিজ্যিক ছবিতে কাজ করার সুযোগ তিনি পান না। বলিউডের ঝলমলে রোমান্টিক সিনেমাগুলোতে এখনো তিনি ব্রাত্য। তাঁর ভাষ্যে, ‘“রকি অউর রানী কি প্রেম কাহানি”র মতো ছবিতে আমি নিশ্চয় অভিনয় করতে চাইব। তবে এ ধরনের ছবির বাজেট অনেক বেশি। তাই নির্মাতারা ঝোঁকেন তারকাদের দিকে, যাঁরা বক্স অফিসে টাকা তুলতে পারবেন। আমাদের মতো অভিনেত্রীদের জন্য তাই জায়গা থাকে না। কিন্তু সুযোগ এলে আমি অবশ্যই করব।’

একদিকে শক্তিশালী ও জটিল চরিত্রে অভিনয় করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়ানো, অন্যদিকে নায়কের সঙ্গে গান গাওয়ার রঙিন স্বপ্ন—এই দুই ভুবনের মাঝখানেই এখন দাঁড়িয়ে আছেন সাহানা গোস্বামী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা