বিনোদন

‘লোক’ এবার যুক্তরাষ্ট্রে

বিনোদন প্রতিবেদক

অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স বা এফএনএফ নামে কাজ শুরু করেছিলেন কয়েক তরুণ। বন্ধুরা মিলে একে একে তৈরি করেছিলেন ১০টি শর্টফিল্ম। সেখান থেকে ‘লোক’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসব ফ্যান্টাসটিক ফেস্টের ফ্ল্যাগশিগ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ প্রতিযোগিতা বিভাগে। ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘লোক’ সিনেমার পরিচালক মাহমুদা রীমা ছাত্রজীবনে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তাঁর নির্মাণ। তিনি বলেন, ‘“লোক”একটা মেটাফরিক (রূপ) গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছি সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মে তুলে ধরতে। বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি ভিন্ন এক পৃথিবীকে তুলে ধরতে। সিনেমাটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে, এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।’

ফ্যান্টাসটিক ফেস্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ও জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব। বিশেষত হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য সুখ্যাতি রয়েছে উৎসবটির।

আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ফেস্টের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতিবছর টেক্সাসের অস্টিন শহরে অনুষ্ঠিত হয় উৎসবটি। ‘স্মাইল’, ‘জন উইক’, ‘জোম্বিল্যান্ড’, ‘দেয়ার উইল বি ব্লাডের’ মতো সিনেমা এ উৎসবেই প্রথম দেখানো হয়েছে।

‘লোক’–তে দেখানো হয়েছে একটি গ্রামে এক এক করে সব পুরুষ উধাও হয়ে যাচ্ছে। আর ওই গ্রামেই বাস করে এক ডাইনি, যে কিনা জাদুবিদ্যাচর্চা করে। গ্রামবাসীর ধারণা, সেসব পুরুষকে এই ডাইনি উধাও করে। সত্যিই কি এই ডাইনি পুরুষদের উধাও করে দেয়? আর করলেই-বা কেন করে? কীভাবে করে?
‘লোক’–তে দেখানো হয়েছে একটি গ্রামে এক এক করে সব পুরুষ উধাও হয়ে যাচ্ছে। আর ওই গ্রামেই বাস করে এক ডাইনি, যে কিনা জাদুবিদ্যাচর্চা করে। গ্রামবাসীর ধারণা, সেসব পুরুষকে এই ডাইনি উধাও করে। সত্যিই কি এই ডাইনি পুরুষদের উধাও করে দেয়? আর করলেই-বা কেন করে? কীভাবে করে? জানতে হলে দেখতে হবে ‘লোক’। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম।

তিনি বলেন, ‘“লোক” আমার জীবনের অন্যতম একটি কাজ। কাজটা করার সময় ভাবিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এভাবে সমাদৃত হবে। এই ঘটনা আমাদের পুরো টিমের জন্য গর্বের।’ সিনেমায় আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

এফএনএফের মুখপাত্র ও ‘লোক’র চিত্রনাট্যকার শেখ কোরাশানী বলেন, ‘বিশ্ব সিনেমার বিভিন্ন উৎসবে আমাদের সিনেমাগুলো সিলেক্ট হচ্ছে, এটা সত্যিই আনন্দের। এর আগে আমাদের “সোল মেট”(কো-রাইটার) রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল। অর্জনগুলো আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা জোগাবে।’

‘লোক’ সিনেমার নির্বাহী প্রযোজনা ও সম্পাদনা করেছেন কনক খন্দকার সিনেমাটোগ্রাফি রাফি উদ্দিন। সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম ডিজাইন নাবিলা ইলিয়াছ তুরিন এবং শিল্পনির্দেশনায় সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা