বিনোদন

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

বিনোদন প্রতিবেদক

অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে নাকি তার হাতের হাড় ভেঙেছিল।

তৌসিফ বলেন, ‘ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি— তবে স্যরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।’

এই ঘটনা ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের।

তৌসিফ বলেন, ‘নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।’

অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে। আর এ কারণেই ঘটে বিপত্তি।

তৌসিফের কথায়, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।’

তৌসিফ মজা করে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’ (হাসি)

তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন-“বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা