বিনোদন

বিপাশার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল

বিনোদন ডেস্ক

বারবার গায়ের রং, শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে। বছর কয়েক আগে বিপাশার নির্মেদ চেহারা দেখে সমালোচনায় মুখর হন এই প্রজন্মের বড় পর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’

সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ আবার ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পরে ম্রুণালের কড়া সমালোচনা করেন তিনি। অন্তর্জালে অনেকেই বিপাশার পক্ষে দাঁড়ান। শেষ পর্যন্ত এক বিবৃতিতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ম্রুণাল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান বিপাশা বসু। নারীরা যেন নারীদের পাশে দাঁড়ান-এমন বার্তা দিয়ে তিনি ‘পুরোনো ধ্যানধারণা ভাঙার’ আহ্বান জানান তিনি। তাঁর পোস্ট মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে, ভক্ত ও সংবাদমাধ্যমের নজর কাড়ে।

বিবৃতিতে ম্রুনাল স্বীকার করেন, মন্তব্যটি তিনি করেছিলেন ১৯ বছর বয়সে, যখন অনেক কিছু নিয়েই তাঁর ধারণা ছিল না। নিজের কথার প্রতিক্রিয়া কী হতে পারে, সেটাও ভেবে দেখেননি। তখন সেটিকে হালকা মজার ছলে বলা হলেও এখন বুঝতে পারছেন, এটার ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। ম্রুনাল জানান, সময়ের সঙ্গে তিনি শিখেছেন, সৌন্দর্য সব রূপেই মূল্যবান।

নিজের ভুল বুঝতে পারায় অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে বিপাশা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। ম্রুণালকে সবশেষ দেখা গেছে ‘সন অব সর্দার ২’ সিনেমায়। এতে তাঁর বিপরীতে ছিলেন অজয় দেবগন। ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা